প্রযুক্তি মানুষের শ্বাস-প্রশ্বাসের মতো হয়ে উঠেছে : মন্ত্রী
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, করোনার মধ্যে পৃথিবীতে প্রচলিত সকল ব্যবসায়, ব্যাংকিং ও জীবটনাই ডিজিটাল হবে। এর মধ্যে এক ইঞ্চিও ডিজিটাল প্রযুক্তির বাইরে থাকবে না।
‘এখন আমরা ডিজিটাল শিল্পবিপ্লবের যুগে বাস করছি’ মন্তব্য করে মন্ত্রী আরো বলেন, অনলাইনে ক্লাস, টেলিমেডিসিন ও ই-কমার্স এর সঙ্গে এখন নাগরিকরা অভ্যস্ত হয়ে উঠছে। যে যে ক্ষেত্রে রুপান্তর হয়েছে করোনার পরেও এই ডিজিটাল রূপান্তর কমবে না বরং আরো এগিয়ে যাবে।
বিসিএস, বেসিস, আইএসপিএবি এবং ই-ক্যাবের মতো বাণিজ্যিক সংগঠনগুলো ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের প্রাতিষ্ঠানিক ভিত গড়তে ভূমিকা রেখেছে বলেও মনে করেন প্রযুক্তিপ্রাণ মোস্তাফা জব্বার।
বুধবার ই-ক্যাব ও প্রাইম ব্যাংকের মধ্যে সম্পাদিত একটি চুক্তি উপলক্ষে ওয়েবিনারের মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
আগামীতে এমন কোনো ধরনের ব্যবসায় পাওয়া যাবে না যার সঙ্গে ডিজিটাল ছাড়া থাকবে না।
মানুষ এখন তার জীবন ধারায় ইন্টারনেটকে নানা মাত্রিক ব্যবহার করছে উল্লেখ করে মন্ত্রী বলেন,
প্রযুক্তি মানুষের শ্বাস-প্রশ্বাসের মতো হয়ে উঠেছে। আগামীতে মানুষ ব্যান্ডউইথ খাবে।
তিনি আরো বলেন, মোবাইলের ইন্টারনেটের চেয়ে ব্রডব্যান্ড এর ইন্টারনেটই আগামীতে বেশি ব্যবহৃত হবে। গত জানুয়ারি থেকে এই সময়ে ব্যান্ডউইথ দ্বিগুণ হয়েছে। একারণে ইতোমধ্যেই কুয়াকাটার সিমিউই-৫ এর ক্যাপাসিটি বাড়ানোর প্রস্তুতি নেয়া হয়েছে। সিমিউই-৬ চালুর কার্যক্রম চলছে।